শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড়
ভালোবাসা দিবসে মাগুরায় ফুলের দোকানে উপচে পড়া ভিড়
মাগুরা প্রতিনিধি : পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরা শহরের ফুলের দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।
শনিবার (১৪ বেব্রুয়ারী) সকাল থেকেই শহরের চৌধুরীর মোড় ও সড়কের পাশে অস্থায়ী ও স্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা ও বিভিন্ন ধরনের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ ও হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে অনেকেই ফুল কিনতে বের হয়েছেন।
ফুল বিক্রেতারা জানান, দুই আয়োজন একসঙ্গে পড়ায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। তবে পাইকারি বাজারে দামের ওঠানামার কারণে খুচরা বাজারেও প্রভাব পড়েছে। মান ও আকারভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের তোড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।
দিনটাকে পালন করতে তরুণ-তরুণীদের নানা শাজে সেজে ফুরের দোকানে ফুল কিনছে। উৎফুল্যের সাথে বন্ধু বান্ধবিদের সাথে সময় পার করছে। তরুণীরা বলছে, এই দিনটা যেন সকলের জীবনে বয়ে আসুক সুন্দর আগামী। এই দিনটাকে ঘিরে সবার ভালোবাসার মানুষকে খুঁজে পাক। কিছু ক্রেতা বলছেন, বিশেষ দিন হওয়ায় দাম কিছুটা বেশি মনে হলেও প্রিয়জনের জন্য ফুল কিনতেই হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় দাম সহনীয় আছে।
ব্যবসায়ী সোহেল বলছেন, আগের মত আর পহেলা ফাল্গুন পালন হয় না, তাই ফুলের বেচা ব্যক্তি ও কমে গেছে। তবে বিকেলের পর ভিড় আরও বাড়বে। সব মিলিয়ে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঘিরে মাগুরার ফুলের বাজারে তৈরি হয়েছে উৎসবের আবহ, দামের বিষয়ে মতভেদ থাকলেও বেচাকেনায় রয়েছে প্রাণচাঞ্চল্য।






নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা 