শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বী ও সাধারণ জনগণের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও পথসভায় সাধারণ মানুষের মধ্যে বক্তৃতা করেন, খুলনার-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। শনিবার দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা কপিলমুনি, হরিঢালী,লতা, দেলুটি, সোলাদানা, চাঁদখালী, রাড়ুলী ইউনিয়ন ওপাইকগাছা পৌরসভায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তৃতাকালে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। আমরা সামান্য ভোটে পরাজিত হলেও দেশব্যাপী বিএনপির ভুমিধস জয় হয়েছে। আমি এ এলাকায় উন্নয়নমুক কর্মকাণ্ড যথাসাধ্য করে যাবো। এসময় তিনি আরও বলেন যেহেতু হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভোট ধানের শীষে পড়েছে। এ কারণে যদি কেউ কোনভাবে তাদের সাথে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করে, এমনকি কোন প্রকার অসাধাচারণ করার চেষ্টা করে তা কোন ভাবে বরদাস্ত করা হবেনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা, শেখ ইমদাদুল হক, জিএম মিজানুর রহমান, ছাত্রদলের উপজেলা সদস্যসচিব সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 