শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে পাইকগাছায় সুন্দরবন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু। বক্তৃতা করেন, লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বাস, পরিবেশ কর্মি গনেশ দাশ, অর্পিতা সাধু, মিম, শাহিনুর রহমান, কার্তিক মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব সম্পদ। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পলিথিন এবং প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্য সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুন্দরবন দিবসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বক্তারা রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসটি পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।






সুন্দরবনের বনমোরগ
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির
পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 