শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
৩১৩ বার পঠিত
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

---পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে পাইকগাছায় সুন্দরবন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু। বক্তৃতা করেন, লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বাস, পরিবেশ কর্মি গনেশ দাশ, অর্পিতা সাধু, মিম, শাহিনুর রহমান, কার্তিক মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব সম্পদ। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পলিথিন এবং প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্য সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুন্দরবন দিবসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বক্তারা রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসটি পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।





সুন্দরবন এর আরও খবর

বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির

আর্কাইভ