শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে
প্রথম পাতা » সুন্দরবন » নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে
৩ বার পঠিত
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে

---সুন্দরবনের নদ-নদী ও খালগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে। মারাত্মক পরিবেশগত সংকট তৈরি করছে।

সুন্দরবনের নদী-নালা ও সংলগ্ন লোকালয় থেকে ধেয়ে আসা পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের অনিয়ন্ত্রিত ড্যাম্পিং বা আগ্রাসন বিশ্ব ঐতিহ্যের এই অনন্য ইকোসিস্টেমকে এক ভয়াবহ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রায় ৮০টি গ্রাম থেকে শিবসা, কপোতাক্ষ, পশুর, রূপসা ও রায়েন্দা খালের মতো ৫৪টি নদী ও খাল বেয়ে জোয়ারের সময় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন বনের গভীরে প্রবেশ করছে। এই প্লাস্টিক আগ্রাসন বনের ইকোসিস্টেম, উদ্ভিদ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অপচনশীল এই প্লাস্টিকগুলো রোদ ও পানির সংস্পর্শে এসে ধীরে ধীরে অত্যন্ত ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে। সুন্দরবনের নদী ও খালের ১৭ প্রজাতির মাছ এবং হরিণা চিংড়ির পেটে এই বিষাক্ত প্লাস্টিক কণা মিলছে, যা পরবর্তীতে মানুষের খাদ্য তালিকায় ফিরে আসছে। বনের হরিণ, বানর ও অন্যান্য বন্যপ্রাণী খাবারের খোঁজে নদী বা বনের কিনারে এসে ভুলবশত এসব প্লাস্টিক খেয়ে ফেলছে, যা তাদের মৃত্যুর কারণ হচ্ছে। সুন্দরবনের শ্বাসমূলীয় বা ম্যানগ্রোভ বনের শ্বাসমূলের ওপর প্লাস্টিকের আস্তরণ জমা হওয়ায় নতুন গাছপালা ও চারা গজানোর স্বাভাবিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্লাস্টিকের এই ভয়াবহতা নিয়ন্ত্রণে রূপান্তর, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, বনবিবি এবং আরণ্যক ফাউন্ডেশন এর মতো কিছু বেসরকারি সংস্থা জনসচেতনতা তৈরি এবং বর্জ্য ব্যবস্থাপনার চেষ্টা করছে। তবে বনের অপূরণীয় ক্ষতি ঠেকাতে সরকারি উদ্যোগে আরও সুনির্দিষ্ট ও কঠোর আইন প্রয়োগের সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।





সুন্দরবন এর আরও খবর

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)