শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে ভোট শেষে সাধারণ ভোটাররা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। শনিবার দুপুরে মাগুরা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। কেউ যাচ্ছেন ঢাকায়, কেউ খুলনায়,কেউ বরিশাল, কেউ চট্টগ্রাম, কেউ ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন কর্মমুখী মানুষ। রবিবার থেকে অফিস, আদালত, ব্যাংক, বাণিজ্য, আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারখানাসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকবে। নিজ নিজ কর্মস্থলে যোগ দিতেই মানুষের তাড়া। বাস টার্মিনালের কাউন্টার মাষ্টাররা বলছেন,গত বৃহস্পতিবার সাধারণ মানুষ দিনভর ভোট প্রদান করেছে। শুক্রবার তো এমন কোন ভিড় ছিল না। শনিবার সকাল থেকেই বেড়েছে মানুষের চাপ। কর্মস্থলে যোগ দিতেই মানুষ সকাল থেকেই কাউন্টারে ভিড় করছেন।
নারী যাত্রী ফুলমনি বলেন,এবার আমার নিজ এলাকা মাগুরার আবালপুর গ্রামে ঢাকা থেকে ভোটের দুইদিন আগে এসেছি। দীর্ঘ ১৬ বছর পর নিজ গ্রামে স্বাচ্ছন্দে ও সুন্দর পরিবেশে ভোট দিয়েছি আমি। এবার ভোটের পরিবেশ ছিল খুবই চমৎকার। ভোট শেষ এখন নিজ কর্মস্থলে ঢাকার মিরপুরে ফিরে যাচ্ছি।
যাত্রী বাবু মিয়া বলেন,আমি ঢাকার একটি কারখানায় কাজ করছি। ভোটের আগে কারখানা ছুটি হয়ে গিয়েছিল। তাই নিজ বাড়ি এসে এবার সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। রোববার থেকেই কারখানা খুলছে। তাই আবার কারখানায় ফিরে কাজে যোগদান করবো।
মাগুরা বাস টার্মিনালের মাস্টার নান্নু মিয়া বলেন,শনিবার সকাল থেকেই দূরপাল্লার যাত্রীদের ভিড় বেড়েছে। আবার শুক্রবারে এসে সিট বুক করে গেছে। রোববার থেকেই খুলছে অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই কর্মমুখী মানুষের ভিড় বাড়ছে।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 