সোমবার ● ৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মাগুরায় জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা কারাগারের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১ টায় নতুন জেলখানা পাড়া এলাকায় জামিয়া রহমানিয়া আজিজিয়া এতিমখানার ১৫ শিশুদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মোঃ মহিউদ্দীন হায়দার অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা কারাগারের জেলার মোঃ ইব্রাহিম ও এতিমখানার সুপার হাফেজ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৯০ কেজি চাল,৩০ কেজি আটা,১৫ কেজি ডাল,১০ কেজি ছোলা ও ১০ কেজি চিড়া। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনের দিকনির্দেশনায় মাগুরা জেলা কারাগারে কর্মরত কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় প্রদানকৃত সরকারিভাবে প্রাপ্ত মৌলিক রেশনের কিছু অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার ইতিপূর্বে এতিমখানা ও হেফজখানায় এতিম শিশুদের মাঝে আম,কাঁঠাল, লিচু,গরুর দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করে ছিল।






পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন 