শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
২০৪ বার পঠিত
সোমবার ● ৯ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

---মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা কারাগারের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১ টায় নতুন জেলখানা পাড়া এলাকায় জামিয়া রহমানিয়া আজিজিয়া এতিমখানার ১৫ শিশুদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা কারাগারের  জেল সুপার  শেখ মোঃ মহিউদ্দীন হায়দার অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি  অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা কারাগারের জেলার মোঃ ইব্রাহিম ও এতিমখানার সুপার  হাফেজ মাহবুবুর রহমান  উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৯০ কেজি চাল,৩০ কেজি আটা,১৫ কেজি ডাল,১০ কেজি ছোলা ও ১০ কেজি চিড়া। কারা মহাপরিদর্শক  ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনের দিকনির্দেশনায় মাগুরা জেলা কারাগারে কর্মরত কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় প্রদানকৃত সরকারিভাবে প্রাপ্ত মৌলিক রেশনের কিছু অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার ইতিপূর্বে  এতিমখানা ও হেফজখানায় এতিম শিশুদের মাঝে আম,কাঁঠাল, লিচু,গরুর দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করে ছিল।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

আর্কাইভ