বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও মুক্ত আড্ডা
মাগুরায় জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

মাগুরা প্রতিনিধি : “নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” এ শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে ওয়াকাথন শুরু হয়ে জেলা প্রশাসন চত্বরে এসে শেষে হয়। পরে জেলা কালেক্টরেট মাঠে আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাকির হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আব্দুল কাদের,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জামান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দূল আওয়াল,জেলা তথ্য অফিসার পাভেল দাস ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মমর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬টি জটিল রোগে আক্তান্ত সদরের ১২টি দরিদ্র পরিবারের মাঝে ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। তাছাড়া ওয়াকাথনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সুধীজনদের নিয়ে মুক্ত আড্ডা অংশ নেয় অতিথিরা।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 