রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ছাত্র-জনতার আন্দোলনের মুখে চেয়ারম্যান আবুল কালাম পদত্যাগ করেছেন
পাইকগাছায় ছাত্র-জনতার আন্দোলনের মুখে চেয়ারম্যান আবুল কালাম পদত্যাগ করেছেন
খুলনার পাইকগাছায় ছাত্র-জনতা ও সাধারণ জনগণের অব্যাহত আন্দোলনের মুখে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। রাড়ুলী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী গীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
১৫ ফেব্রুয়ারি শনিবার সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ জনগণের আহ্বানে ইউনিয়নের বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঘোষণা করা হয় রোববার ইউনিয়ন পরিষদে মানববন্ধন হবে।
রোববার সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে অবশেষে চেয়ারম্যান আবুল কালম পদত্যাগের সিদ্ধান্ত নেন। এ সময় তিনি বার্ধক্য ও অসুস্থতার কারণ দেখিয়ে জেলা প্রশাসক বরাবর পদত্যাগের আবেদন করেন।পদত্যাগের বিষয়টি জানা জানি হলে আন্দোলনকারীরা আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেন।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ পত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি পাঠাবো।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস 