সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মহান শহিদ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
পাইকগাছায় মহান শহিদ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভার শুরুতে ভাষা সৈনিকদের প্রতি বিনম্র জ্ঞাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. পপি রাণী রায়, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরকারি অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মৌলুদা খাতুন, হাসিবুর রহমান, জাকারিয়া, আবু সাবাহ গাজী, এস আই বাবলা দাস, প্রধান শিক্ষক মো. আ. ওহাব ও শহীদুল ইসলাম, রেশমা আক্তার, রেজাউল ইসলাম, বিএনপি’র ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধি, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 