শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
২৮১ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

 ---

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভার শুরুতেই ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক বলেন, আমরা জাতি হিসেবে একটি ক্রান্তিকাল পার হচ্ছি। এই সময়ে যদি আমরা পিছপা হই তাহলে জাতি হিসেবে আরও একবার আমাদের পিছিয়ে যেতে হবে। এমনি একটা সময়ে ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। বর্তমান প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি হিসেবে, গৌরবোজ্জ্বল ভূমিকাকে আলোকবর্তিকা হিসেবে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে, আমরা এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ২৫ মার্চ আমাদের জাতীয় জীবনে এক অন্যতম মাইলফলক। বাঙ্গালি জাতিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙ্গালির উপর নির্বিচারে গণহত্যা চালায়। এটি ছিলো একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি, তারা ৭১ সালে মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং শোষন করেছে। পাকিস্তানিরা এখন সব কাজে আমাদের অনুসরণ করে। মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যায়নি। ইতিহাস থেকে সকলের শিক্ষা নেওয়া উচিৎ।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপারে (এ-সার্কেল) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও পাসর্পোট দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাইদ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)