মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছার সোলাদানা খেয়াঘাটের সংস্কার কাজের উদ্বোধন
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছার সোলাদানা খেয়াঘাটের সংস্কার কাজের উদ্বোধন
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছার সোলাদানা খেয়াঘাট/ট্রলার ঘাটটের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ সোলাদানা খেয়াঘাটটি সংস্কার করা সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া। তারই ধারাবাহিকতায় জনসাধারণের পারাপারের দুর্ভোগ নিরসনের লক্ষ্যে ২৪ মার্চ সোমবার দুপুরে সোলাদানা খেয়াঘাট/ট্রলার ঘাটটির সংস্কার কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপ-সহকারি প্রকৌশলী সজল বিশ্বাস, ঠিকাদার শফিকুর রহমান প্রমুখ।জানা গেছে, সোলাদানা খেয়াঘাট/ট্রলার ঘাটটের সংস্কার কাজের চুক্তিমূল্য ১২লাখ ৪৩ হাজার ৯৭৭টাকা। ৩১ মে সংস্কার কাজ শেষ হবে। সোলাদানা খেয়াঘাট/ট্রলার ঘাটটি সংস্কার হলে সহজে জনসাধারণ খেয়া পার হতে পারবে। তাছাড়া পাইকগাছা, কয়রাসহ উপকূল এলাকার মানুষের কম সময়ে খুলনা যাওয়া- আসা সুগম হবে।






পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু 