বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত
পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত
পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে মঙ্গলবার ও বুধবার দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ গাম্ভীর্যতা মেনে পূজা-অর্চনার পাশাপাশি রং খেলায় উৎসবে যোগ দেন। এ দিনের আয়োজনে আরও ছিল পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ, কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানমালা।
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা কমিটির আয়োজনে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা পূজার আয়োজন করা হয়।
দোলযাত্রাকে ঘিরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে। মঙ্গলবার দুপুরে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দোল পূর্ণিমা উপলক্ষে ভজন কীর্তন, হোমযজ্ঞ, আবির খেলাসহ ছিল অন্যান্য আয়োজন। মন্দিরে ধর্মমত নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। পূজা শেষে রাতে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।
বুধবার সকালে একে অপরকে নানা রঙে রাঙিয়ে তারা অংশ নেন এই আনন্দযাত্রায়। রং ছিটিয়ে, নিজের বন্ধু-বান্ধবী ও সহপাঠীদের গায়ে-মুখে রং মেখে আবির উৎসবে মেতেছিলেন শিক্ষার্থীরাও। মন্দিরে সকাল থেকেই নানা রঙের অর্ঘ্য নিয়ে নানা বয়সী ভক্তকে আসতে দেখা যায়। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত উৎসবে ভক্তরা একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন।






পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার 