শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত
২১০ বার পঠিত
বুধবার ● ৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত

---পাইকগাছায় আবির আর রং উৎসবের মধ্য দিয়ে মঙ্গলবার ও বুধবার দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ গাম্ভীর্যতা মেনে পূজা-অর্চনার পাশাপাশি রং খেলায় উৎসবে যোগ দেন। এ দিনের আয়োজনে আরও ছিল পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ, কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানমালা।

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা কমিটির আয়োজনে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা পূজার আয়োজন করা হয়।
দোলযাত্রাকে ঘিরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে। মঙ্গলবার দুপুরে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দোল পূর্ণিমা উপলক্ষে ভজন কীর্তন, হোমযজ্ঞ, আবির খেলাসহ ছিল অন্যান্য আয়োজন। মন্দিরে ধর্মমত নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। পূজা শেষে রাতে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।

বুধবার সকালে একে অপরকে নানা রঙে রাঙিয়ে তারা অংশ নেন এই আনন্দযাত্রায়। রং ছিটিয়ে, নিজের বন্ধু-বান্ধবী ও সহপাঠীদের গায়ে-মুখে রং মেখে আবির উৎসবে মেতেছিলেন শিক্ষার্থীরাও। মন্দিরে সকাল থেকেই নানা রঙের অর্ঘ্য নিয়ে নানা বয়সী ভক্তকে আসতে দেখা যায়। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত উৎসবে ভক্তরা একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন

আর্কাইভ