শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
১৩৫ বার পঠিত
সোমবার ● ২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

--- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ডব্লিউএফপি এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে ৭টি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সমাপ্ত প্রকল্পগুলো পরিদর্শন করেছেন উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কর্মকর্তারা প্রকল্পগুলোর কাজের মান, স্থায়িত্ব এবং উপকারভোগীদের ওপর এর প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর ইতিবাচক দিকগুলো পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, সোলাদানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পীযুষ মন্ডল এবং  সুশীলনের উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আয়ূব হোসেন। সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবিকা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ডব্লিউএফপি অর্থায়নে সুশীলনের বাস্তবায়নে উপজেলায় মোট ৭টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলোর আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। ইতোমধ্যে সবগুলো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)