সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » ৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
সুন্দরবনে চলতি বছরের গোলপাতা আহরণ মৌসুম ৩ মার্চ থেকে শুরু হয়েছে। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, এ বছর বাওয়ালিরা এক দফায় মাত্র ২৮ দিনের জন্য গোলপাতা সংগ্রহের অনুমতি পাচ্ছেন। সুন্দরবনের বাস্তুসংস্থানের ওপর চাপ কমাতে গত বছরের তুলনায় এবার আহরণের সময়সীমা কমিয়ে আনা হয়েছে।
সুন্দরবনের গোলপাতা আহরণের মৌসুম ৩ মার্চ থেকে শুরু হচ্ছে যা ২৮ দিন ধরে চলবে। বন বিভাগ এবার সুন্দরবনের ওপর চাপ কমাতে সময়সীমা কমিয়ে এক দফায় এই অনুমতি দিয়েছে। বাওয়ালিরা (গোলপাতা সংগ্রহকারী) কুপের অনুমতির সাথে সাথে নৌকা প্রস্তুত করে বনের ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৩ মার্চ থেকে বন বিভাগের অনুমতি নিয়ে তাঁরা সুন্দরবনে প্রবেশ করে গোলপাতা আহরণ করতে পারবেন। ৩১ মার্চ পর্যন্ত চলবে এ মৌসুম।
সুন্দরবন বনবিভাগ সুত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব (চাঁদপাই) ও পশ্চিম (খুলনা-সাতক্ষীরা) বিভাগের নির্দিষ্ট কুপ বা এলাকা থেকে গোলপাতা আহরণ করতে পারবেন। এবার প্রায় ২০ হাজার মেট্রিক টন বা তার বেশি গোলপাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। বনবিভাগের কাছ থেকে পাস বা পারমিট নিয়ে গোলপাতা কাটতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি গোলপাতা বহন করলে দ্বিগুণ জরিমানার নির্দেশনা রয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও বন বিভাগের যৌথ টহল চলমান থাকবে।
এবার গোলপাতা আহরণের সময়সীমা কমানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাওয়ালিরা। সুন্দরবন বাওয়ালি ফেডারেশনের সভাপতি মীর কামরুজ্জামান জানান, আগে প্রতিবছর দুই দফায় মোট ৫৬ দিনের অনুমতি দেওয়া হতো। এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার সময় কম হওয়ায় এবং খরচ বৃদ্ধি পাওয়ায় বাওয়ালিদের ওপর আর্থিক চাপ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত স্পট থেকে গোলপাতা আহরণ করা যাবে। প্রতিটি নৌকায় সর্বোচ্চ ১৮৬ কুইন্টাল বা ৫০০ মণ বহনের অনুমতি রয়েছে। অতিরিক্ত বহন করলে দ্বিগুণ জরিমানা করা হবে। গোলপাতা ছাড়া অন্য কোনো কাঠ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ বলেও তিনি জানান।






নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে 