রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য
মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য
মাগুরা প্রতিনিধি : মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় এ অভিযোগ বক্স উদ্বোধন করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এর উদ্যোগে মাগুরা জেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করার জন্য এ অভিযোগ বক্স দেয়া হয় । মাগুরা জেলার প্রতিটি উপজেলার ইউএনও অফিসে এমন অভিযোগ বক্স স্থাপন করা হবে বলে জানা যায়। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, নতুন বাংলাদেশে গড়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। মাগুরাতে কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ যদি কোথাও কোন অনিয়ম দেখতে পায় সেটা গোপনীয়তা রক্ষা করে গ্রহণ করা হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বক্সে অভিযোগ দেন আমরা সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবো। অনিয়মকারীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার এবং কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।






মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ 