রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » আইন শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিত করতে হবে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
আইন শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিত করতে হবে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধি :মাগুরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে উন্নয়ন প্রকল্প সমুহের অগ্রগতি তরান্বিত করতে হবে। এখানে কোন দূর্নীতি থাকবেনা, দুর্নীতি উন্নয়নকে বাঁধাগ্রস্থ করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে করেন। সভায় প্রধান হিসেবে উপস্থিত থেকে মাগুরা ২ আসনের সংসদ সদস্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এড, নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। এছাড়া মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ শামীম কবীরসহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানগন উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ভুমিকা আরও জোরদার করা, উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে মাগুরার মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মাগুরা উন্নয়নে৷ সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে মাগুরা আইন শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।






পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু 