শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু

---প্রকাশ ঘোষ বিধান (খুলনা) পাইকগাছা ঃ সুন্দরবনে শুরু হয়েছে গোলপাতা আহরণ মৌসুম। সুন্দরবনে চলতি বছরের গোলপাতা আহরণ মৌসুম ৩ মার্চ থেকে শুরু হয়েছে। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, এ বছর বাওয়ালিরা এক দফায় মাত্র ২৮ দিনের জন্য গোলপাতা সংগ্রহের অনুমতি পাচ্ছেন। সুন্দরবনের বাস্তুসংস্থানের ওপর চাপ কমাতে গত বছরের তুলনায় এবার আহরণের সময়সীমা কমিয়ে আনা হয়েছে।

সুন্দরবনের গোলপাতা আহরণের মৌসুম ৩ মার্চ থেকে শুরু হচ্ছে যা ২৮ দিন ধরে চলবে। বন বিভাগ এবার সুন্দরবনের ওপর চাপ কমাতে সময়সীমা কমিয়ে এক দফায় এই অনুমতি দিয়েছে। বাওয়ালিরা (গোলপাতা সংগ্রহকারী) কুপের অনুমতির সাথে সাথে নৌকা প্রস্তুত করে বনের ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৩ মার্চ থেকে বন বিভাগের অনুমতি নিয়ে তাঁরা সুন্দরবনে প্রবেশ করে গোলপাতা আহরণ করতে পারবেন। ৩১ মার্চ পর্যন্ত চলবে এ মৌসুম।

সুন্দরবনে সারা বছর বিভিন্ন বনজ সম্পদ আহরণের মৌসুম থাকলেও গোলপাতা উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে অন্যতম অর্থকরী সম্পদ। স্থানীয়ভাবে ঘরের ছাউনি, বেড়া নির্মাণ এবং বিভিন্ন গ্রামীণ কাজে গোলপাতার ব্যাপক ব্যবহার রয়েছে।    উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জেলায় চাহিদা থাকায় বাওয়ালীরা বাজারে বিক্রি করে আয় করেন।

সুন্দরবন বনবিভাগ সুত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব (চাঁদপাই) ও পশ্চিম (খুলনা-সাতক্ষীরা) বিভাগের নির্দিষ্ট কুপ বা এলাকা থেকে গোলপাতা আহরণ করতে পারবেন। এবার প্রায় ২০ হাজার মেট্রিক টন বা তার বেশি গোলপাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। বনবিভাগের কাছ থেকে পাস বা পারমিট নিয়ে গোলপাতা কাটতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি গোলপাতা বহন করলে দ্বিগুণ জরিমানার নির্দেশনা রয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব ও বন বিভাগের যৌথ টহল চলমান থাকবে।

এবার গোলপাতা আহরণের সময়সীমা কমানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাওয়ালিরা। আগে প্রতিবছর দুই দফায় মোট ৫৬ দিনের অনুমতি দেওয়া হতো। এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, সময় কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ পাতা সংগ্রহ করা কঠিন হতে পারে। এবার সময় কম হওয়ায় এবং খরচ বৃদ্ধি পাওয়ায় বাওয়ালিদের ওপর আর্থিক চাপ বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত স্পট থেকে গোলপাতা আহরণ করা যাবে। প্রতিটি নৌকায় সর্বোচ্চ ১৮৬ কুইন্টাল বা ৫০০ মণ বহনের অনুমতি রয়েছে। অতিরিক্ত বহন করলে দ্বিগুণ জরিমানা করা হবে। গোলপাতা ছাড়া অন্য কোনো কাঠ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ বলেও তিনি জানান।





সুন্দরবন এর আরও খবর

৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু ৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো
পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার
প্রজনন মৌসুম সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু প্রজনন মৌসুম সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)