বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের নিয়ে পুরুষ সংবেদনশীল কর্মশালা
শ্যামনগরে এনগেজ প্রকল্পে নারী সদস্যদের স্বামীদের নিয়ে পুরুষ সংবেদনশীল কর্মশালা
পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি ; সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে।
সেই লক্ষ্যে ২৩ এপ্রিল সকাল ৯
টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা এবং সদস্যের স্বামীরা।
প্রকাশ গাইন বলেন, আমাদের নারীরা সিসিডিবি থেকে অনেক প্রশিক্ষণ পেয়েছে। তারা এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আগে কখনো পাইনি। আগে নারীরা কোন কাজ করত না, আজ তারা দৈনিক একটা আয় করছে। নারীদের এ ধরণের কাজকে আমাদের পুরুষদের সহযোগিতা করা উচিত। এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।
শহিদুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে পরিষদের বিভিন্ন কাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি। সে যখন নিজের অধিকার নিয়ে নিজেই কাজ করতে শিখবে তার নিজের উন্নয়ন হবে এবং পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়ন করা সম্ভব হবে।
কর্মশালাটি ফ্যাসিলিটেড করেন অর্পনা মল্লিক, ললিতা জোয়াদ্দার। অর্পনা মল্লিক জেন্ডার, ললিতা জোয়ারদার নারী নেতৃত্ব উন্নয়ন নিয়ে আরোচনা করেন। সর্বোপরি প্রোগ্রাম অফিসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 