শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
৪২০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

---
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে নড়াইলের রুপগঞ্জ বাজারে হকার্স মার্কেটের সামনে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। হকার্স মার্কেটের ব্যবসায়ীরা এ কর্মসূচীর আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার, সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অনেকে।

ব্যবসায়ীরা জানান, এখানে ২১ বছর ধরে ব্যবসা করছেন তারা। বর্তমানে শহরাংশে চার লেনের সড়ক ও ড্রেন নির্মাণ শুরু হলে হকার্স মার্কেটের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে আগের জায়গা থেকে দোকান সরিয়ে নেন। এ সময় তৎকালীন জেলা প্রশাসকের কাছে পুনর্বাসনের দাবি জানালে মৌখিক ভাবে জানানো হয়, চার লেনের কাজ শেষ হলে; সড়কের পাশের ফাঁকা জায়গায় তাদের পুনর্বাসনের করা হবে।
ব্যবসায়ীরা দাবি করে বলেন, জেলা প্রশাসকের কথায় আশ্বস্ত হয়ে সড়কের ড্রেন নির্মাণের কাজ শেষ হওয়ার পর আমরা নিজেদের খরচে অবশিষ্ট জায়গায় খুপড়ি দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছি। কিন্তু, একটি কুচক্রীমহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এই মার্কেটে আগে যারা ব্যবসা করতেন, বর্তমানেও তারা ব্যবসা করছেন। এখানে কোনো প্রকার টাকার বিনিময়ে কাউকে কোনো দোকান ঘর দেয়া হয়নি। অথচ একটি মহল অপপ্রচার চালাচ্ছেন যে, টাকার বিনিময়ে দোকান ঘর বরাদ্ধ দেয়া হয়েছে।

তারা দাবি করেন, এ মার্কেট উচ্ছেদ করলে হতদরিদ্র ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে পথে বসবেন। অনেক পরিবারের সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ