শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০
১৬৮ বার পঠিত
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১; আহত ৫০

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে সোমবার  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অনন্ত ৫০ আহত হয়েছে। শনিবার দুই পক্ষের  হামলা পাল্টা হামলায় আহত হয়ে  আজিজুল ইসলাম (৩৮) নামের এক ব্যাক্তি রবিবার  চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহতরা জানান, গত ৬  নভেম্বর দ্ুপুরে স্থানীয় রাজনৈতিক আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মন্ডলের সমর্থকদের মধ্যে কথাকাটা কাটির জেরে আজিজার রহমান (৩৮) নামে একজন গুরুতর আহত হয়। তাকে ৬ ডিসেম্বর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ৭ ডিসেম্বর রবিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এই ঘটনার জের ধেরে উভয় পক্ষ  সোমবার হাজরাপুর ইউনিয়নের রামনগর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অনন্ত ৫০জন আহত হয়।
আহতদের মধ্যে, ফরিদ মোল্ল্যা (৪৫), আসাদুল (৪২),  রুহুল (৪০) আব্দুল মন্ডল (৫০) সাহেব আলী ( ৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫) সাজেদুলল ইসলাম (৫৭), সালমান (৩২),মুক্তার মন্ডল (৫৪), সাহেব আলী (৩৫) উজ্বল মন্ডল (৩৫),তালেব মন্ডল (৮২), তুরফান মন্ডল ( ৪৭)  আওয়াল মন্ডল (৬২) বাচ্চু মন্ডল ( ৫৫) নান্নু মন্ডল (৪০) ,আজিল মন্ডল (৪৫) ,আরিফুল ইসলাম ( ৪০) ,ইদ্রিস আলী ( ৪৩) এ ক’জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ  ( ওসি ) আইয়ুব আলী জানান,  সদর উপজেলা রামনগর গ্রামে দ্ইু পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে  পুলিশ  মোতায়েন রয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আর্কাইভ