মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, পিআইও অফিসের সহকারী মোছা. ফাতেমা খাতুন, সুজয় মিস্ত্রি, মোঃ সুমন আল-মামুন, মোঃ মনির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এবং দুর্যোগের সময় জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।






মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত
মাগুরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
নড়াইলে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি শিক্ষক, কবি-সাহিত্যিক, গবেষকসহ পেশাজীবীদের
কেশবপুর উপজেলা আড়ৎ ব্যবসায়ী সমিতির সম্মেলন; মশিয়ার সভাপতি শাহাদাৎ সেক্রেটারি
তেল না পেলে কোম্পানির চাকরি থাকবে না
পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ এর উদ্বোধন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা 