শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
প্রথম পাতা » আঞ্চলিক » জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
১০৩ বার পঠিত
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

---‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে  ১০ মার্চ মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা, অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনসচেতনতাই দুর্যোগ প্রস্তুতির প্রধান হাতিয়ার। সঠিক প্রস্তুতি থাকলে যেকোনো দুর্ঘটনাকে বিপর্যয়ে রূপ নেওয়া থেকে প্রতিহত করা সম্ভব। এতে জানমালের ক্ষয়ক্ষতিও অনেকটা কমে আসে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ায় তিনি দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা যদি পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে পারি, তবেই একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার। শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)