মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে ১০ মার্চ মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা, অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনসচেতনতাই দুর্যোগ প্রস্তুতির প্রধান হাতিয়ার। সঠিক প্রস্তুতি থাকলে যেকোনো দুর্ঘটনাকে বিপর্যয়ে রূপ নেওয়া থেকে প্রতিহত করা সম্ভব। এতে জানমালের ক্ষয়ক্ষতিও অনেকটা কমে আসে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ায় তিনি দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা যদি পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে পারি, তবেই একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার। শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 