মঙ্গলবার ● ২ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে মাগুরায় মানববন্ধন
ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে মাগুরায় মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকের দাবিসহ বিভিন্ন দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম, গ্রাহক ও আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদুল আলম ও মোঃ হুজায়ফা ।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালে ব্যাংকটি ওই গোষ্ঠীর প্রভাবমুক্ত হলেও বর্তমানে আবারও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তাদের অনুসারীদের ব্যাংকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।
তারা আরও বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, সুশাসনের ঘাটতি এবং গ্রাহকদের আস্থাহীনতা সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আমানতের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।






মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 