বুধবার ● ৩ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন
খুলনার পাইকগাছায় ৫ দিনব্যাপী হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করা এবং গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পাইকগাছায় ৫ দিনব্যাপী হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট।
৩ জুন বুধবার সকালে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ডাঃ আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, প্রভাষক আবু সালেহ ইকবাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হুরায়রা বাদশা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ ইলিয়াস শাহ। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মোঃ তিতাস পারভেজ জীম, মিমি আক্তার, সাফিয়া সুলতানা তানিয়া, আলিফ আরমান রাতুল, জাবির মাহমুদসহ যুব সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মাঝে ছাতা, হাতপাখা ও সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোকের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।
আয়োজকরা জানান, চলমান তাপদাহে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।






নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু 