শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ৩ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা
১৭৩ বার পঠিত
বুধবার ● ৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা

---এস আলম তুহিন,মাগুরা থেকে : গ্রীষ্মের জৈষ্ঠ্য মাসের মাঝেমাঝিতে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি ঘরে ঘরে জ্বরের সংখ্যা নিয়ে  উদ্বিগ্ন সাধারণ মানুষেরা। গতকাল বুধবার সকাল থেকেই সূর্যের তীব্রতা বাড়ার ফলে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ বিপর্যয়। তীব্র গরমের কারণে শিশু,বৃদ্ধ কিশোর, কিশোরীরা , ঘর থেকে বের হচ্ছেন না। যদি কেউ ঘর থেকে বের হন তবে ছাতা অথবা ইজিবাইক বা রিকশাই দূর দুরান্তে যাচ্ছেন। সকাল সাড়ে ৯ টায়  মাগুরা শহরে রোদের তীব্রতা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে দুপুর ১২ টায় বেড়ে দাঁড়ায় ৩৬ ডিগ্রিতে। অনেকেই রোদ থেকে বাঁচতে  চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। আবার অনেকেই স্যালাইন খাচ্ছেন। আশেপাশে পথের ধারে কেউ কেউ লেবুর শরবত খাচ্ছেন অনেকে।
শিক্ষক সোলাইমান বলেন, বুধবার সকাল থেকেই রোদের ভয়াবহ  তীব্রতা বেড়েছে। আমি প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বের হই কিন্তু আজ মোটরসাইকেল নিয়ে বের না হয়ে রিকশাযোগে শহরে এসেছি।
গৃহিনী নাজমুন্নাহার রত্না বলেন,দুইদিন ধরে রোদের তীব্রতা বেড়ে যাওয়ায় আমার সন্তান জ্বরে আক্রান্ত হয়েছে। তাকে সুস্থতা করতে সকাল বিকাল চলে যাচ্ছে। মাঝে মাঝে লোডশেডিং এর কারনে  তীব্র গরমে ঘেমে যাচ্ছে সবাই। এভাবে চলতে থাকলে মানুষের জীবনে বিপর্যয় নেমে আসবে। এজন্যই বৃষ্টির প্রয়োজন একটু বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা কমবে।
কৃষক কার্তিক বিশ্বাস বলেন, গরমের কারণে পাট গাছের চারা বৃদ্ধি পাচ্ছে না। এখন পাট গাছ ঠিক মাঝামাঝিতে রয়েছে। তীব্র গরম হলে পাটগাছ বাড়বে না। কিছুদিন আগেও মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল হলে পাটগাছ বেশি বৃদ্ধি পেয়েছিল। এখন পাট গাছের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন।
গরমের কারণে মাগুরা রেড ক্রিসেট ইউনিট মাগুরা শাখার আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে তীব্র গরমে পিপাসার্ত মানুষকে পানি খাওয়াতে দেখা যায়। তারা বলেন সকাল থেকে তীব্র রোদের কারণে আমরা এই স্থানে কাজ করতে পারছি না। সকাল থেকেই আমরা প্রায় শতাধিক লোককে ঠান্ডা পানি খাওয়াতে সক্ষম হয়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানচালক, অটোচালক, কিছু কিশোর বৃদ্ধ সবাই আমাদের পানি পান করছে। আমাদের এ কার্যক্রম কয়েকদিন যাবত অব্যাহত থাকবে।
এদিকে,তীব্র গরমের কারণে শহরে সাধারণ মানুষকে   কম দেখা গেছে। আর যারা অফিস আদালত, ব্যাংক, বাণিজ্যে বের হচ্ছেন তারা ছাতা মাথায় দিয়েই কর্মস্থলে যাচ্ছেন। অনেকেই বলছেন তীব্র গরমের কারণে আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তিনি যেন অচিরে শান্তির বৃষ্টি বর্ষণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২ টা ৪০ মিনিটে  রোদের তীব্রতা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)