বুধবার ● ৩ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার পাইকগাছা উপজেলায় শিশুদের ফুটবল খেলায় এক যুবককে অংশ নিতে না দেওয়াকে কেন্দ্র করে এক শিশুসহ তার বাবা-মায়ের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় তিনজন আহত হয়েছেন।
২ জুন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। মারপিটে উবাইদুল্লাহ মোল্লা, স্ত্রী জেসমিন ও ছেলে আলামিন আহত হয়েছেন। উবাইদুল্লাহ বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলামিন তার বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলছিল। এ সময় এলাকার আরিফ (২০) তাদের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেন। শিশুদের পক্ষ থেকে তাকে খেলায় না নেয়ায় ক্ষুব্ধ আরিফ আলামিনকে মারধর করে। পরে সন্ধ্যায় আলামিনের বাবা উবাইদুল্লাহ মোল্লা ও মা জেসমিন বিষয়টি নিয়ে আরিফের কাছে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় আরিফ গাজী, সাহেব আলী গাজী, শরিফুল গাজীসহ ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে উবাইদুল্লাহ ও তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে মারধর করেন।
ভুক্তভোগীদের দাবি, হামলার সময় জেসমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং উবাইদুল্লাহকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং মুখ ও ঠোঁটে আঘাত লেগে ক্ষত সৃষ্টি হয়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আফরোজ জানান, আহত উবাইদুল্লাহর মুখে গুরুতর ক্ষত রয়েছে এবং সেখানে সাতটি সেলাই দিতে হয়েছে।
ভুক্তভোগী উবাইদুল্লাহ মোল্লা অভিযোগ করে বলেন, আমাদের মারধর করার পাশাপাশি বাড়িঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ঘরের টিনের চাল ভেঙে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এদিকে হামলার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে চলে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন ।






পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড 