শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৩ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
১০৫ বার পঠিত
বুধবার ● ৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন

---খুলনার পাইকগাছা উপজেলায় শিশুদের ফুটবল খেলায় এক যুবককে অংশ নিতে না দেওয়াকে কেন্দ্র করে এক শিশুসহ তার বাবা-মায়ের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় তিনজন আহত হয়েছেন।

২ জুন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। মারপিটে উবাইদুল্লাহ মোল্লা, স্ত্রী জেসমিন ও ছেলে আলামিন আহত হয়েছেন। উবাইদুল্লাহ বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলামিন তার বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলছিল। এ সময় এলাকার আরিফ (২০) তাদের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেন। শিশুদের পক্ষ থেকে তাকে খেলায় না নেয়ায় ক্ষুব্ধ আরিফ আলামিনকে মারধর করে। পরে সন্ধ্যায় আলামিনের বাবা উবাইদুল্লাহ মোল্লা ও মা জেসমিন বিষয়টি নিয়ে আরিফের কাছে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় আরিফ গাজী, সাহেব আলী গাজী, শরিফুল গাজীসহ ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে উবাইদুল্লাহ ও তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে মারধর করেন।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় জেসমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং উবাইদুল্লাহকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং মুখ ও ঠোঁটে আঘাত লেগে ক্ষত সৃষ্টি হয়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আফরোজ জানান, আহত উবাইদুল্লাহর মুখে গুরুতর ক্ষত রয়েছে এবং সেখানে সাতটি সেলাই দিতে হয়েছে।

ভুক্তভোগী উবাইদুল্লাহ মোল্লা অভিযোগ করে বলেন, আমাদের মারধর করার পাশাপাশি বাড়িঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ঘরের টিনের চাল ভেঙে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

এদিকে হামলার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে চলে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  জানিয়েছেন ।





অপরাধ এর আরও খবর

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত

আর্কাইভ