শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
প্রথম পাতা » আঞ্চলিক » বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
৭৪ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ

---মাগুরা প্রতিনিধি :ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি বন্দির চাপ সামলেও বয়স্ক বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাগুরা জেলা কারাগার। প্রথমবারের মতো কারাগারের অভ্যন্তরে ৫০ বছরোর্ধ্ব বন্দিদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন প্রায় ৪৫ জন প্রবীণ বন্দি। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন এবং ইসিজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা হাসপাতালের চিকিৎসক ডা. মো. মহসিন উদ্দিন ফকির। এছাড়া কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. এজাজ আহম্মেদ রোচি, ডিপ্লোমা নার্স বদিউজ্জামান এবং কারা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার।
কারা সূত্রে জানা যায়, মাগুরা জেলা কারাগারের ধারণক্ষমতা মাত্র ১৭২ জন হলেও বর্তমানে সেখানে চার শতাধিক বন্দি অবস্থান করছেন। এমন চাপের মধ্যেও বয়স্ক বন্দিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়া ৯৫ বছর বয়সী বন্দি মোহাম্মদ জলিল মোল্লা বলেন, দীর্ঘদিন কারাগারে থাকলেও এ ধরনের স্বাস্থ্যসেবা আগে পাননি। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত চালুর দাবি জানান।
একইভাবে ৭০ বছর বয়সী বন্দি মো. সাইফুল ইসলাম বলেন, কারাগারের ভেতরে এমন স্বাস্থ্যসেবা পাওয়া তাদের জন্য বড় প্রাপ্তি। এতে বন্দিরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের অধিকাংশ কারাগারেই প্রবীণ বন্দিদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি থাকলেও নিয়মিত স্বাস্থ্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা খুবই সীমিত। সে বিবেচনায় মাগুরা জেলা কারাগারের এই উদ্যোগ অন্য কারাগারগুলোর জন্যও একটি অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। তাদের মতে, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কারাগারে অসুস্থতা ও অকাল মৃত্যুর ঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমে আসবে।
জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, বর্তমানে কারাগারে ৫০ বছরোর্ধ্ব ৪৫ জন বন্দি রয়েছেন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, আইনি ও সাংবিধানিক অধিকারও। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনের নির্দেশনায় এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

আর্কাইভ