শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
প্রথম পাতা » আঞ্চলিক » শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
১৮২ বার পঠিত
বুধবার ● ১৫ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী

---মাগুরা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে এই বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করছে। রাস্তার বেহাল দশায় ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত।
মাগুরার শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নে চাকদাহ গ্রামের জোড়া ব্রীজ থেকে ইছাপুর মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাকদাহ জোড়া ব্রীজ থেকে ইছাপুর বিএনপি মোড় প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও কলেকজ পড়ুয়া শিক্ষার্থীরা, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির এ দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহনের যাতায়াত ব্যাহত হওয়ায় বিকল্প রাস্তায় যেতে হয়। এতে সময় ও খরচ দুটিই বাড়ছে।
ওই গ্রামের কৃষক আকমল হোসেন জানান, ফসল নিয়ে বাজারে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ধান, চাল বা সবজি বিক্রি করেও লাভ থাকে না।
ভ্যান চালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা আর কাঁদার কারণে গাড়ি চালাতে পারছিনা। চালাতে গেলে গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা বলেন, এ রাস্তায় মালমাল আনা-নেওয়া করতে অতিরিক্ত ভাড়া লাগছে, এতে ব্যবসায় চরম ক্ষতি হচ্ছে। স্থানীয়রা আরো বলেন, আমরা এ রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে আছি। তাই অতি দ্রুত রাস্তাটি পাঁকা করাসহ স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।
শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, রাস্তাটি আবেদন হয়েছে। এলাকাবাসী উপজেলা প্রকৌশলী অফিস বরাবর পাঁকা রাস্তার আবেদন করেছে দ্রুতই রাস্তাটি করার ব্যবস্থা করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)