বুধবার ● ১৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় বিশেষ বর্ধিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত বলেছেন, ইউনিয়ন, জেলা-উপজেলা ও কেন্দ্র পর্যন্ত চেইন অব কমান্ড অনুসরন ও একে অপরের জবাবদিহিতা রয়েছে। পাইকগাছার পূজা পরিষদের কমিটি ভাঙা-গড়া জেলা সম্পাদকের একার কর্তৃত্ব না। আগামী অক্টোবর মাসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পাইকগাছায় সম্মলনের মাধ্যমে একটি স্বচ্ছ কমিটি উপহার দেবেন। ১৫ জুলাই বুধবার সকালে পাইকগাছার সরল কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত রথযাত্রা ও জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাধন ভদ্র জানান, বারবার নিষেধ করা স্বত্ত্বেও বিমান সাহা কারোর সাথে কথা না বলে জেলায় বসে কমিটি ভেঙে মনগড়া আহবায়ক কমিটি করে সনাতনীদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করেছেন, যা খুবই কষ্টদায়ক।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সভা চলাকালে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর কমিটির সভাপতি আসলাম পারভেজ, উপজেলার যুগ্ম আহবায়ক আবুল হোসেন ও সদস্য তুষার কান্তি মন্ডল, অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অলোক মজুমদার, উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, হিন্দু বৌদ্ধ খৃঃ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ নাথ রায়, সহসভাপতি মুরারী মোহন সরকার, সম্পাদক সন্তোষ কুমার সরকার, এ্যাড, শিবুপ্রসাদ সরকার।
জেলা পূজা উদযাপন কমিটির সদস্য মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনিল মন্ডল, উত্তম দাশ, মনোজিত মন্ডল, সাংবাদিক বি, সরকার,স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, পূর্ণ চরণ মন্ডল, সুরঞ্জন চক্রবর্তী, স্বপন সাধু, তাপস বসু, প্রজিৎ রায়, রামপদ পাল, দীপঙ্কর সরকার, জগন্নাথ দেবনাথ, আশোক ঘোষ, বিপুল চন্দ্র সরদার, অমীয় শীলসহ ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।






মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ 