বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. এমদাদুল হক, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুবদল নেতা হুরায়রা বাদশা, শিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, প্রভাষক আবু সাইদ এবং আবু সাফা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইয়ের শহিদ রাকিবুল ইসলামের মা রেবেকা খাতুন এবং শহিদ নবীনুরের স্ত্রী আকলিমা বেগম ও মেয়ে ফাহিমা আক্তারসহ পরিবারের সদস্যরা। তারা আবেগঘন কণ্ঠে শহিদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানী।






দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন 