বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকা রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের পার্কে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প পুস্তক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা ক্রীড়া অফিস, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের কার্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। পুষ্প স্তবক অর্পণ শেষে শহরের নোমানী ময়দানে মাগুরা জেলা অডিটোরিয়াম জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ,জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন। সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার কঠোর আন্দোলনের মাঝে এদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই শহীদ আন্দোলনে সারা দেশের মতো মাগুরা জেলায়ও ১০ জন শহীদ আত্মহতি দিয়েছেন। তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। শহিদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন বাংলাদেশে স্বপ্নের বীজ বুনতে পারছি। আমরা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহিদ পরিবারবর্গ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই শহীদের আত্বার মাগফেরাত কামনায় বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনা করা হবে।






নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত 