শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ২৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » জাতীয় » নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে - সংস্কৃতি মন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে - সংস্কৃতি মন্ত্রী
১৭ বার পঠিত
শনিবার ● ২৫ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে - সংস্কৃতি মন্ত্রী

---শাহীন আলম তুহিন, মাগুরা থেকে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে । এরই আলোকে সারাদেশে  চলছে বৃক্ষরোপণ অভিযান। জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদেরকে বৃক্ষরোপন করতে হবে। মা-বাবা   যেমন তার সন্তানকে লালন পালন করেন  তেমনি একটি বৃক্ষরোপণ করে  তা লালন পালন করতে হবে। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না। বৃক্ষ আমাদেরকে নানা ফল দেন। জ্বালানি কাঠ ও প্রয়োজনে আসবাবপত্র আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। তাই  বসতবাড়ির আশেপাশে, পতিত জমিতে, নদীর ধারে, বিদ্যালয়ের আশেপাশে, বিভিন্ন  প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমাদের বেশি বেশি ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।
মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার আয়োজনে  গতকাল শনিবার দুপুরে  মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট  সরকার এদেশকে জিম্মি করে রেখেছিল। দেশে কোন আইন ছিল না।  মানুষ ন্যায অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। শোষন বঞ্চনার শিকার হয়েছিল এ দেশের সাধারণ মানুষ। এখন সময় এসেছে এদেশকে নতুন ভাবে সাজানোর। বর্তমান গণতান্ত্রিক সরকার  দেশের মানুষের নিরাপত্তা, অধিকার  নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি দেশে সামাজিক কর্মকাণ্ড আরো চাঙ্গা করতে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,ও পরিবেশ কে সুন্দর করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বিগত সরকারের আমলে এদেশে কোন খাল খনন হয়নি। তাই দেশের খাল গুলো খনন করে জীবিত করা হবে।খাল গুলো পূনজীবিত হলে কৃষক বাঁচবে।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন  খুলনা রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল ও গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট এর সভাপতি  মোঃ আশরাফুল আলম খান।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ মাগুরা ১০ হাজার বৃক্ষরোপন করবে।





জাতীয় এর আরও খবর

শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী শিল্পকলার মাধ্যমে শিল্পীদের ভাতা অনুদান প্রদান করা হবে -সংস্কৃতি মন্ত্রী
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী ফুলের শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী
মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গলদা-বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ আবারও যৌথ বাহিনীর অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহ
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না  -  প্রেস সচিব শফিকুল ইসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)