শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
৯২ বার পঠিত
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন

---পাইকগাছায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভর্য, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে  শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী উল্টোরথযাত্রা উৎসব মহাসমারোহে সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার সরল কালীবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির এবং বাতিখালী-হরিতলা পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দিরের উদ্যোগে পৃথকভাবে নানা ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে দুটি মন্দির প্রাঙ্গণ থেকে  আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্ব-স্ব মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে আলোচনা সভা এবং অংশ নেওয়া বিপুল সংখ্যক ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।​

বাতিখালী-হরিতলা পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি গৌতম কুমার মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রাক্তন উপ-অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মণ্ডল, অ্যাডভোকেট সুকান্ত সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রভাষক জীবেশ রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, অমরেন্দ্রনাথ মণ্ডল ও প্রদীপ কুমার মণ্ডলসহ স্থানীয় ব্যক্তিবর্গ। গত ১৬ জুলাই রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথদেবের এই ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু হয়েছিল।

উপজেলার পৌর সদর, কপিলমুনি, রাড়ুলী, সোলাদান, চাঁদখালী ইউনিয়ানের ১৩টি মন্দিরে  জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী ২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)