শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
১২৪ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ

---মাগুরা প্রতিনিধি : জমি দখল করে কলা গাছ কাটে প্রতিবাদ করে প্রাণনাশের হুমকি এবং ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো.আলম মিয়া (৫০) মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলার ইছাখাদা জোতপাড়া গ্রামের ঘটনা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইছাখাদা জোতপাড়ার বাসিন্দা মো. আলম মিয়া দাবি করেন, মাগুরা সদর উপজেলার ৭৩ নম্বর ইছাখাদা মৌজার হাল খতিয়ান নং-২৪১, হাল দাগ নং-৩২১-এর ৭৯ শতক জমির মালিক তিনি। দলিল অনুযায়ী তার মোট ১ একর ৮৩ শতক জমি রয়েছে, যার মধ্যে বর্তমানে ৯১.৫০ শতক জমি তিনি ভোগদখলে আছেন। এর মধ্যে দাগ নং-৩২১-এর ৪২ শতক এবং দাগ নং-২৮৯-এর ২০ শতক জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, দলিল অনুযায়ী তিনি এখনও অতিরিক্ত ২৯.৫০ শতক জমি পাওয়ার অধিকারী। তার দাবি, পিতা মৃত ইউনুচ মিয়া জীবিত অবস্থায় রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে এসব জমি তার নামে হস্তান্তর করেছিলেন।
অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের রফিক মিয়া, সিরাজ মিয়া, চৌধুরী মিয়া ও রনি মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ গত ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে অভিযুক্তরা জমিতে থাকা আম ও কলাগাছ কেটে ক্ষতিসাধনের চেষ্টা করেন। এ সময় আলম মিয়া বাধা দিলে তাকে প্রাণনাশ ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর মো.আলম মিয়া বলেন, এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজ মিয়া মোবাইল ফোনে বলেন, জমিটি আমাদের। আমরা গাছ কেটেছি।
তবে জমির মালিকানা, গাছ কাটার ঘটনা এবং উভয় পক্ষের দাবির সত্যতা তদন্তসাপেক্ষ। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)