শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » বন্ধুত্ব টিকে থাকুক
প্রথম পাতা » মুক্তমত » বন্ধুত্ব টিকে থাকুক
৭৮ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্ধুত্ব টিকে থাকুক

---প্রকাশ ঘোষ বিধান

বন্ধুত্ব অদৃশ্য এক অটুট বন্ধনের নাম। বন্ধু ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যাপ্তি সীমাহীন, এর গভীরতা অনেক। জীবনে চলার পথে বন্ধু খুব প্রয়োজন। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ থেকে যায়। পৃথিবীর অনেক সম্পর্কের মাঝে বন্ধু অন্যতম।

বন্ধুত্ব হলো দুজন মানুষের মধ্যে ভালোবাসা, ভরসা ও বিশ্বাসের এক বিশেষ সম্পর্ক। এটি মনের মিলের ওপর নির্ভর করে গড়ে ওঠে। এই সম্পর্কের কোনো বয়স বা সীমানা নেই। বন্ধুত্বের মূল কথা ভরসা। বিপদে পাশে থাকা এবং গোপন কথা নিরাপদে রাখা। একে অপরের প্রতি সৎ ও বিশ্বস্ত থাকা। একসাথে সময় কাটানো এবং সুখে-দুঃখে ভাগাভাগি করা।

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম সুন্দর একটি উপহার। বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক। বন্ধু মানে আস্থা, নির্ভরতা। আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে। বন্ধু হলো এমন একজন বিশেষ মানুষ, যার সাথে সুখ-দুঃখ ভাগ করা যায়, মনের সব কথা খুলে বলা যায় এবং বিপদে ভরসা পাওয়া যায়।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস প্রতি বছর ৩০ জুলাই পালিত হয়। তবে বাংলাদেশ, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে আগস্ট মাসের প্রথম রবিবার এই দিবসটি উদযাপন করা হয়। ১৯৫৮ সালের ৩০ জুলাই প্যারাগুয়েতে এই দিবসটি উদযাপনের প্রস্তাব করা হয়েছিল। ২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটির উদেশ্য জাতি, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া।

আমাদের জীবনে সুখ-দুঃখ মিলে মিশে আছে। বন্ধু আমাদের সুখের সময় আনন্দ দ্বিগুণ করে দেয় এবং দুঃখের সময় পাশে দাঁড়িয়ে সাহস যোগায়। বন্ধু মানেই হলো ভরসা এবং কোনো শর্ত ছাড়া ভালোবাসার এক অনন্য আশ্রয়। এক সাথে কাটানো স্কুলের দিন, আড্ডা, হাসি-কান্না আর দুষ্টুমিগুলো সারাজীবন মনে গেঁথে থাকে। ভালো বন্ধু কখনো বিপদে একা ফেলে যায় না, বরং অন্ধকার কাটিয়ে আলোতে ফেরার পথ দেখায়।

বন্ধুত্ব হলো জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান সম্পর্ক। একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হলো পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং একে অপরের ব্যক্তিগত সীমানাকে গুরুত্ব দেওয়া। ভালো সময়ে পাশে থাকার পাশাপাশি কঠিন মুহূর্তেও একে অপরকে ছেড়ে না যাওয়ার মানসিকতাই সম্পর্ককে চিরদিন অটুট রাখে। বন্ধুত্ব টিকিয়ে রাখাতে নিয়মিত বন্ধুর খোঁজ নেওয়া এবং বিপদে পাশে দাঁড়ানো। বন্ধুর ব্যক্তিগত মতামত ও সিদ্ধান্তকে মূল্য দেওয়া। ছোটখাটো ভুল বা রাগ জমিয়ে না রেখে সহজে ক্ষমা করা।

বন্ধুত্ব কখনো হারায় না, বন্ধুত্ব বদলায় না। কখনো মলিন হয় না, বন্ধুত্ব থাকে চিরসবুজ। বিশ্বের সকল বন্ধুত্ব বেঁচে থাকুক।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)