সোমবার ● ২৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতারণ করা হয়। “গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে ২৭ জুলাই সোমবার বেলা ১ টায় উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠ ও মেইন সড়কের পাশে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।
বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, পরিবেশ কর্মি গনেশ দাশ, শেখর রজ্ঞন ভদ্র, রহিমা বেগম, মণ্টু সরদার, আলম গাজী প্রমুখ। সড়কের পাশে নিম, অর্জুন ও পেয়ারার চারা রোপন করা হয়েছে।
বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি অব্যহত রেখেছে।






পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ 