বুধবার ● ২৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে ২৯ জুলাই বুধবার দুপুর একটায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসয়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু। বক্তৃতা করেন, সাংবাদিক আহম্মেদ আলী বাচা, সাংবাদিক ফারুক হেসেন, লিনজা আক্তার মিথিলা, তুর্য সাধু, তৃষা বিশ্বাস,পরিবেশ কর্মি আলম গাজী, গনেশ দাশ, শাহিনুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে সচেতন করতে হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। তাহলে সুন্দরবনের জীববৈচিত্র ও বাঘ ভালো থাকবে।






পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ 