শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
৩৭৭ বার পঠিত
বুধবার ● ২৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 ---খুলনার পাইকগাছায় বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজন পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বক্তৃতা করেন, সরকারি পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পাইকগাছা টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উৎপল কুমার বাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামাত নেতা, মোঃ আব্দুল মোমিন সানা, অ্যাডভোকেট মোর্তুজা জামান রুলু, রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম মোড়ল, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, গৌতম ঘোষ, ইন্সট্রাক্টর প্রবীর মন্ডল, সাংবাদিক আহম্মদ আলী বাচা, সাংবাদিক পূর্ণ চন্দ্র মণ্ডল, ইউপি সদস্য মোঃ ইলিয়াস ম্যোলা, এস এম নাজির আহম্মেদ, আ: কাদির আলী, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মের ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)