সোমবার ● ২৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
মাগুরা প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে গতকাল সোমবার জেলা অডিটোরিয়াম ও জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী নজরুল সংগীত, আবৃত্তি,অভিনয় প্রতিযোগিতা শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান,নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় দুই দিনব্যাপী সদর উপজেলা পর্যায়ে নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য,একক অভিনয়, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সদরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিক্ষার্থী বাছাই করে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে এ প্রতিযোগিতায় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।






মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত 