শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » শিক্ষা » সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
১১৫ বার পঠিত
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত

--- প্রেস বিজ্ঞপ্তিঃ  জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম -এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে মিয়াওকি বনায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা সরকারি কলেজ, উত্তরণ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরণ।
সাতক্ষীরা সরকারি কলেজের ক্লাইমেট রেজিলিয়েন্স ক্লাব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্যাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোছা. নাসরিন আক্তার এবং কলেজের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর থিমেটিক লিড তামান্না রহমান, প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার, ফিল্ড অপারেশন ম্যানেজার এ. জে. এম. শফিকুল ইসলাম এবং উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মুনিরুদ্দিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর আরিফুর রহমান,  নাজমা আক্তার ও ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নগর এলাকায় সবুজায়ন ও মিয়াওকি বনায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাতক্ষীরা সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের তত্ত্বাবধানে এই বনায়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এটি শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখবে না, বরং শিক্ষার্থীদের জন্য গবেষণা, ব্যবহারিক শিক্ষা এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে হাতে-কলমে শেখার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে একটি সমৃদ্ধ সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি  প্রদান মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)