বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » নারী ও শিশু » সিডও দিবস উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের আলোচনা সভা
সিডও দিবস উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সিডও দিবস উপলক্ষে নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কেশব মোড় সন্তোষ দত্ত মিলনায়তনের ৩য় তলায় এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা। সভায় সংগঠনের সভাপতি কাজী লাবনী জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্ত, সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার,সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা সরকার, লিগ্যাল এইড সম্পাদক খালেদা হাশিম প্রমুখ। সভায় সিডও সনদের ধারা ২ এবং ১৬.১.(গ) সংরক্ষণ প্রত্যাহার নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন , নারী নির্যাতন, যৌতুক বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।






ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন 