শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
৯২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন

--- মাগুরা প্রতিনিধি : মাগুরায় শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলার টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে ৩য় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (টিএলএ) টেনিস টুর্নামেন্ট। ১৮ জেলা থেকে ৭২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা জেলা টেনিস ক্লাবের সেন্টার কোর্টে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা। মাগুরার জেলা প্রশাসক ও জেলা টেনিস ক্লাবের সভাপতি মোতাকাব্বির আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস সংশ্লিষ্ট ব্যক্তি, খেলোয়াড় ও আয়োজকদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শুরু হয় প্রতিযোগিতার মূল পর্বের খেলা।
উদ্বোধনী ম্যাচে ৪৫ বছর ও তদূর্ধ্ব গ্রুপে খুলনার মাসুদ-মোশাররফ জুটির মুখোমুখি হয় পিরোজপুরের শহীদ-সাব্বির জুটি। ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। খেলা দেখতে সেন্টার কোর্টে উপস্থিত হন টেনিসপ্রেমী দর্শকরাও। আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে ৪২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অংশ নেওয়া ৭২ জন খেলোয়াড়কে বয়সভিত্তিক দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছেন ৪৫ বছরের কম বয়সী খেলোয়াড় এবং অন্য গ্রুপে রয়েছেন ৪৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মাগুরা জেলা টেনিস ক্লাবের সহযোগিতায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাগুরা জেলা স্টেডিয়াম-সংলগ্ন জেলা টেনিস ক্লাব ও ইনডোর টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার মাগুরা প্রেসক্লাব। স্পন্সর হিসেবে রয়েছে আরিয়ানের হেলমেটস ও খান ওয়ারিয়র্স স্পোর্টস ক্লাব।
আয়োজক কমিটির সদস্য হামিমুর রহমান বলেন, টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের এ আয়োজন ইতোমধ্যে দেশের টেনিস অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের প্রতিযোগিতায় ১৮টি জেলা থেকে ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট সফল করতে জেলা প্রশাসন ও মাগুরা জেলা টেনিস ক্লাব সর্বাত্মক সহযোগিতা করছে।
তিনি বলেন, মাগুরায় ইনডোর টেনিস কমপ্লেক্স থাকায় খেলোয়াড়দের মধ্যে এ প্রতিযোগিতা নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ইনডোর ও আউটডোর—দুই ধরনের কোর্ট সুবিধা থাকায় আবহাওয়া প্রতিকূল হলেও নির্ধারিত সময়ে খেলা চালিয়ে নেওয়া সম্ভব হবে। এর আগে গত বছরও টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাগুরায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও মাগুরাকে প্রতিযোগিতার ভেন্যু করা হয়েছে।
গত আসরে মাগুরার খেলোয়াড়দের সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। এবার নিজেদের মাটিতে আরও ভালো ফল করে শিরোপা জয়ের লক্ষ্যে লড়াই করছেন স্থানীয় খেলোয়াড়রা।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্ট মাগুরায় টেনিসের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





খেলা এর আরও খবর

নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)