বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
নড়াইল প্রতিনিধি; নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় প্রতিবেশি সাইফুল বিশ্বাস (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে সাইফুল মারা যান।
এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আগদিয়া গ্রাম থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-আগদিয়া গ্রামের আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি প্রতিনিয়ত সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে আজমল বিশ্বাসসহ পরিবারের লোকজন সাইফুল বিশ্বাসকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত সাইফুলকে জেলা হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ওইদিন (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।






মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা 