শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
প্রথম পাতা » অপরাধ » শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
১৬২ বার পঠিত
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক

---মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছি এলাকায় শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠার পর স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শালিখা থানার এসআই ইকরামুল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেন। পরে কাশেমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, কাশেম একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ওই মিলে নারিকেল তেল উৎপাদন করা হয় এবং নারিকেলের খৈল নিতে বিভিন্ন বয়সী শিশুরা নিয়মিত সেখানে আসা-যাওয়া করে। অভিযোগকারী শিশুটিও খৈল নিতে ওই মিলে আসত বলে স্থানীয়রা জানান। অভিযোগ রয়েছে, মঙ্গলবার শিশুটি খৈল নিতে মিলে গেলে তাকে একা পেয়ে কাশেম শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাশেমকে আটক করে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, অভিযোগের ঘটনায় কাশেমকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বুধবার তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)