শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
খুলনার পাইকগাছায় দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া সময় রাস্তায় পড়ে গিয়ে ইউপি সদস্য চম্পক বিশ্বাস মৃত্যু বরণ করেছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদে পূজার মিটিং এর আয়োজন করা হয়। সকালে রাধানগরের বাসিন্দা ইউপি সদস্য চম্পক কুমার বিশ্বাস ও অবঃ ভারঃ প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার এক সাথে মিটিং এর উদ্দেশ্যে রওনা হয়।
দেলুটি ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য পলাশ কান্তি রায় জানান, দুই জন চৌমুহনী খেয়া পার হয়ে কথা বলতে-বলতে সরু রাস্তা দিয়ে হাটছিলেন। এর মধ্যে সুকৃতি মোহন আগে ও ইউপি সদস্য চম্পক বিশ্বাস পিছে ছিল। এক সময় সুকৃতি মোহন ওয়াপদার রাস্তায় এসে দাঁড়িয়ে থাকলেও চম্পক বিশ্বাসের আর দেখা মেলেনি। ধারনা করা হচ্ছে সে সরু রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।
জানাগেছে, ইউপি চম্পক বিশ্বাস দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন 